বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টারে যাবে নির্বাচনী সরঞ্জাম

বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টারে যাবে নির্বাচনী সরঞ্জাম
হেলিকপ্টারে নির্বাচন সামগ্রী প্রেরণ। ফাইল ছবি
Advertisement
Advertisement

আসন্ন সংসদ নির্বাচনে বান্দরবান জেলার ১১টি দুর্গম ভোটকেন্দ্রে সামরিক হেলিপ্টারে যাবে নির্বাচন সামগ্রী। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানিয়েছেন, চিহ্নিত এই দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজনীয়তার কথা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তিনি জানান, কেন্দ্রগুলোর ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং যাতায়াতের দুর্গম পাহাড়ী পথ বিবেচনা করে এই অনুরোধ জমা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন মিলেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই তালিকার মধ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন থানচি উপজেলার সাতটি কেন্দ্র রয়েছে। এছাড়া রুমা উপজেলার দুটি এবং আলীকদম ও রোয়াংছড়ি উপজেলার একটি করে কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র জানায়, নব্বইয়ের দশক থেকেই এসব কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা, ব্যালট পেপার, সিল ও ব্যালট বাক্স পরিবহনে সামরিক হেলিকপ্টার ব্যবহার  হয়ে আসছে। ভোট গণনা শেষে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের জেলা সদরে ফিরিয়ে আনতেও হেলিকপ্টার ব্যবহার করা হয়।

দীর্ঘদিনের এই ধারাবাহিকতা বিবেচনা করে নির্বাচন কর্মকর্তারা আসন্ন নির্বাচনেও সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে এই সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদী।

হেলিকপ্টার সহায়তার জন্য প্রস্তাবিত কেন্দ্রগুলোর মধ্যে থানচি উপজেলার রয়েছে বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রাডালিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাইথোয়াইহ্লা কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে আলীকদম উপজেলার কম চং ইয়ুংচা মুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রুমা উপজেলার পা্কনিয়ার পাড়া ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad