এক সময় অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন এফ আই মানিক। বাণিজ্যিক ছবির এ সফল নির্মাতা অনেকদিন যাবতই হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন। এ সমস্যায় তাকে সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার (৪ অক্টোবর) রাতে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
দীর্ঘ চার ঘণ্টার অস্ত্রোপচারের পর এফ আই মানিককে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুরুতে তার পাশে স্ত্রী-সন্তানদের কাউকে পাওয়া যায়নি। পরে চলচ্চিত্র পরিবারের লোকজন তার পাশে দাঁড়ান। তবে অপারেশনের সময় তার তিন বোনসহ পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।
হার্নিয়ার যন্ত্রণা বাড়ার পর বৃহস্পতিবার (২ অক্টোবর) তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এফ আই মানিক নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘মনের মধ্যে ভালোবাসা’, ‘আমার প্রাণের প্রিয়া’।


