কানাডার টরন্টোতে উচ্চারণের মতবিনিময় সভা

কানাডার টরন্টোতে উচ্চারণের মতবিনিময় সভা
Advertisement
Advertisement

কানাডায় ‘টরন্টো আবৃত্তি উৎসব’ আয়োজন করতে যাচ্ছে আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’। আগামী ৩ অক্টোবর এ উৎসব অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরামে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করে উচ্চারণ। সভায় টরন্টো উচ্চারণের সদস্য, মিডিয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় ধরে চলা সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তারা কবিতা ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দিক তুলে ধরেন।

শুরুতেই উৎসব কনভেনিং কমিটির প্রধান কবি জামিল বিন খলিলের আহ্বানে উৎসব নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য আরিয়ান হক, নাজমা কাজী এবং ম্যাক আজাদ।

প্রশ্নোত্তর এবং মতবিনিময় পর্বে উঠে আসে নানা পরামর্শ। এই ধরনের অনুষ্ঠানে শিশুদেরকে কিভাবে আরও বেশি সম্পৃক্ত করা যায় তা নিয়েও মত আদান প্রদান হয়।

উচ্চারণ কর্মী ফারহানা আহমেদের সঞ্চালনায় কথা বলেন উচ্চারণ দলনেতা রাশীদা মুনীর, শওগাত আলী সাগর, আহমেদ হোসেন, নওশের আলী, ফাইজুল করিম, ওয়াজির হোসেন মুরাদ,সাইফুল্লাহ মাহমুদ দুলাল, বাদল দাশ, এলিনা মিতা, শেখ আনোয়ার, বিদ্যুৎ সরকার, সোমা চক্রবর্তী, নুসরাত জাহান শাওলি, মুনিরা সুলতানা মিলিসহ আরও অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর