২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩৪ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩৪ জন
Advertisement
Advertisement

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ।

রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১৯।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯১ জন।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ২২২ জন। এর মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৭ শতাংশ নারী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর