হাদির মৃত্যুকে ঘিরে অরাজকতার নিন্দা শিক্ষা উপদেষ্টার

হাদির মৃত্যুকে ঘিরে অরাজকতার নিন্দা শিক্ষা উপদেষ্টার
Advertisement
Advertisement

ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

শনিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার একটি বিবৃতি পাঠানো হয়েছে।

বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘ওসমান হাদির মৃত্যুর ঘটনায় যখন সমগ্র জা‌তি শোকাহত, তখন এই ঘটনার অপসু‌যোগ নিয়ে কিছু উগ্রগোষ্ঠী দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অরাজকতা ও‌ নৈরাজ্য সৃ‌ষ্টির অপ‌চেষ্টায় লিপ্ত র‌য়ে‌ছে।’

তিনি আরও বলেন, ‘এই গোষ্ঠী বাংলা‌দে‌শের দীর্ঘ‌দি‌নের এক‌টি সাংস্কৃ‌তিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’র  ভবন আক্রমণ ক‌রে‌ছে, তা‌তে আগুন দিয়েছে এবং এই প্রতিষ্ঠা‌নের অনেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস ক‌রেছে।’

আরও পড়ুন

‘ছায়ান‌ট’র প‌রিচালনায় ওই ভ‌ব‌নে ‘নালন্দা’ না‌মে যে বিদ্যালয়ের কার্যক্রম প‌রিচা‌লিত হয়, এই আক্রম‌ণে সে‌টিও ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই স‌ঙ্গে আমি সাংস্কৃ‌তিক সংগঠন ‘উদীচী’র কার্যা‌লয়ে আক্রমণ ও অ‌গ্নিসং‌যো‌গেরও নিন্দা জানাই।’

বিবৃতিতে উপদেষ্টা বলেন, ‘বাংলা‌দে‌শের দু‌টি সংবাদপ‌ত্র ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর কার্যাল‌য়ে আক্রমণ এবং এ দে‌শের প্রবীণ ও সাহসী সাংবা‌দিক নূরুল কবীর‌কে অপদস্থ করার হীন কর্মকাণ্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ কর‌ছি।’

‘স্বার্থা‌ন্বেষী মহ‌লের এ ধর‌নের কার্যকলাপ জুলাই আন্দোল‌নের চেতনা‌কে কা‌লিমা‌লিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফ‌লে বাংলা‌দেশবি‌রোধী ফ্যাসিস্ট অপশ‌ক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দি‌তে পা‌রে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad