‘শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার চাপ অনুভব করছে না’

‘শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার চাপ অনুভব করছে না’
Advertisement
Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার ঘোষণায় সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নীতিগত অবস্থান হলো তাকে ফিরিয়ে আনা।

‘আমরা কোনো চাপ অনুভব করছি না। এখানে চাপের কিছু নেই’, বলেন জাহেদ উর রহমান।

জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় মন্তব্য করে তিনি বলেন, সরকারও চায় তার বিচার হোক।

আরও পড়ুন

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিদেশি গণমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন। সে সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের কথা জানান।

এরপর দেশের অসংখ্য গণমাধ্যম শেখ হাসিনার সেই সংবাদ প্রচার করে। আদালতের আদেশের পরও সংবাদমাধ্যমে তার বক্তব্য ছাপানোয় সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad