শিবচরে ইলিশ কেনায় ৫ জনের জেল-জরিমানা

শিবচরে ইলিশ কেনায় ৫ জনের জেল-জরিমানা
Advertisement
Advertisement

মাদারীপুর জেলার শিবচরে পদ্মাপাড়ে অস্থায়ী ইলিশের হাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ইলিশ কিনতে আসা ৫ ক্রেতার ৩ জনকে ১৪ হাজার টাকা জরিমানা এবং ২ জনকে ১৪ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা বাজার এলাকার পদ্মাপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধ থাকা স্বত্ত্বেও এক শ্রেণির অসাধু জেলেরা গোপনে পদ্মায় ইলিশ শিকার করে নদীর পাড়ে এনে বিক্রি করে। পদ্মাপাড়ের কাজিরসুরা বাজার সংলগ্ন ইলিশ বিক্রির অস্থায়ী হাটে মাছ বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নাছির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.নাছিম আহমেদসহ পুলিশের টিম উপস্থিত ছিল। এসময় ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয় ও বাজার ভেঙে দেওয়া হয়। এর মধ্যে ৩ জন ক্রেতাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় ও ২ জনকে ১৪ দিন জেল দেওয়া হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয় ও জব্দকৃত ৫ কেজি মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘পদ্মার পাড়ের যতগুলো মাছ বিক্রির স্পট আছে, সেগুলো ভেঙে দেওয়া হবে। কাজিরসূরা বাজারের হাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে ক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, আমাদের নিয়মিত অভিযান চলবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad