মোবাইল ব্যবহার করতে পারবেন না দায়িত্বরত ডিএমপি সদস্যরা

মোবাইল ব্যবহার করতে পারবেন না দায়িত্বরত ডিএমপি সদস্যরা
প্রতীকী ছবি। এআই/টাইমস
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের জারি করা এক আদেশে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার বা ব্রাউজ করতে পারবেন না। কেউ যদি এই নির্দেশ অমান্য করেন তাহলে তা শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এই অফিস আদেশটি সোমবারই জারি করা হয়েছে।

এমন সময় এ আদেশ এল, যখন ঢাকার বিভিন্ন স্থান থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে বের করছে ঝটিকা মিছিল, দলটির পক্ষ থেকে ‘লকডাউনের’ ঘোষণা নিয়ে সরব চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমও।

আরও পড়ুন

আদেশ জারির কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মেট্রোপলিট পুলিশের দায়িত্বরত পুলিশ সদস্যরা ডিউটি চলাকালে মোবাইল ফোন ব্রাউজ করছেন। এর ফলে তাদের সতর্ক নজরদারি এবং দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকার পরেও নিজেদের এবং জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।

সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করার লক্ষ্যেই ডিএমপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

আদেশ অনুযায়ী, একটি স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে যিনি ইনচার্জ থাকবেন তিনিই কেবল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad