মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের মহেশপুরে একটি খাল থেকে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের বাইসাইকেলটিও উদ্ধার করা হয়।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে ওই মরদেহটি উদ্ধার হয়। নিহত আবুল হোসেন উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

পুুলিশ জানিয়েছে, সকালে আবুল হোসেন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ভবনগর খালের ব্রীজের ওপর পৌছে অসাবধানতাবশত সাইকেলসহ খালের পানিতে পড়ে যান। পরে তার হাত ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad