বান্দরবানের নাইক্ষংছড়িতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বান্দরবানের নাইক্ষংছড়িতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
Advertisement
Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাফর আলম বাবুল (৫৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় পুলিশ বাইশারী ইউনিয়নের চাদুপাড়ার একটি পরিত্যক্ত বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

তবে কি কারণে বা কারা জাফর আলম বাবুলকে হত্যা করেছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থলের পাশের রাবার বাগানটি বাবুলের মেয়ের জামাইয়ের কাছে বন্ধক দেওয়া আছে। এই রাবার বাগানের কর্তৃত্ব বা টাকার লেনদেন নিয়ে সৃষ্ট জটিলতায় এ খুন হতে পারে।

এদিকে অন্য একটি সূত্র জানায়, পরিত্যক্ত এই বিহারের উঠোনে রাতের বেলায় নিয়মিত জুয়ার আসর বসতো। জুয়া খেলাকে কেন্দ্র করেও এই হত্যা হয়ে থাকতে পারে।

ওসি মোজাম্মেল হক বলেছেন, ঘটনাটিকে তারা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের আগে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad