ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিশু শিক্ষার্থী দগ্ধ

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিশু শিক্ষার্থী দগ্ধ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ফতুল্লা কাশিপুর হাজীপাড়া ‘মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায়’ এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলো ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩) ও আতিয়া (১১), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩) এবং তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২)

মাদ্রাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ জানান, ওই পাঁচ শিশু সেখানকার আবাসিক ছাত্রী। বিকালে তারা তৃতীয় তলা মাদ্রাসা ভবনটির ছাদে গিয়েছিল। কিছুক্ষণ পর একটি শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে দেখা গেছে তাদের শরীর আগুনে ঝলসানো। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

তিনি জানান, ভবনটির ছাদের ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার রয়েছে। তাদের ধারণা, সেখান থেকেই কোনোভাবে বিদ্যুতায়িত হয়েছে ওই পাঁচ শিক্ষার্থী।

দগ্ধ শিশুরা জানায়, তারা বিকালে খেলার জন্য ছাদে গিয়েছিল। খেলাধুলা করার সময় হঠাৎ করেই তাদের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা তারা বলতে পারেনি।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ জানান, পাঁচজনের অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad