পিরোজপুরে বিশেষ অভিযান ৪৯১ হাঙ্গর জব্দ

পিরোজপুরে বিশেষ অভিযান ৪৯১ হাঙ্গর জব্দ
বিশেষ অভিযান চালিয়ে ৪৯১টি হাঙ্গর জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯১টি হাঙ্গর জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় সংশ্লিষ্ট জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বাংলাদেশ কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের পারেরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি মৎস্য ট্রলার থেকে সংরক্ষিত এসব হাঙ্গর জব্দ করে তারা। পরে ট্রলারে থাকা নয়জন জেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বঙ্গোপসাগর থেকে হাঙ্গরগুলো সংগ্রহ করে ট্রলারে নিয়ে এসেছেন।

কোস্টগার্ড সদস্যরা অভিযান শেষে ট্রলারসহ আটক জেলেদের ভান্ডারিয়ায় নিয়ে আসেন। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪(খ) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

উপজেলা বন কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন বিভাগের পক্ষ থেকে অভিযানে উপস্থিত থাকা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত হাঙ্গরগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়।

কোস্টগার্ড ও বন বিভাগ সূত্র জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad