খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারতসহ ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারতসহ ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: বিএনপির ফেসবুক
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এছাড়াও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুনগিয়েল এবং মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. ইসমাইল শাফেউ আসছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে।

বুধবার তারা বাংলাদেশে আসবেন বলে টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর আগেই জানা গিয়েছিল যে খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সে হিসেবে এখন পর্যন্ত মোট চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে আসার খবর পাওয়া গেল।

আরও পড়ুন

এছাড়া পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিকও আসবেন খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে।

সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা হবে বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের উত্তর পাশে চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad