পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষপূর্তি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষপূর্তি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপিত হয়েছে।

সোমবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান | ছবি: টাইমস

দিনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

দিবসের কর্মসূচি উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন | ছবি: টাইমস

কর্মসূচির পরবর্তী অংশে কেক কাটা এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে দিনভর আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad