পাবনায় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আটক

পাবনায় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আটক
পাবনায় আটক জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

প্রলয় চাকীর ছেলে সানী চাকী বলেন, ‘সকাল আটটার দিকে ডিবি পুলিশের একটি দল বাড়িতে এসে বাবার খোঁজ করে। এরপর কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাবাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।’ এ সময় পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে তারা সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে ‘ডেভিল হান্ট’ অভিযানে প্রলয় চাকীকে আটক করা হয়েছে জানান তারা।

সানী চাকী অভিযোগ করে বলেন, ‘বাবা কখনোই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেননি। তার নামে কোন মামলাও নেই।’

এ ছাড়া সরকার পতনের পরে প্রলয় চাকী বাড়িতে ছিলেন দাবি করে তার ছেলে বলেন, বাবা শারীরিকভাবে গুরুত্বর অসুস্থ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও চোখের কর্ণিয়ার রোগে ভুগছেন। প্রলয় চাকীকে অযথা হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন সানী চাকী।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে প্রলয় চাকীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad