সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলায় ট্রাকের ধাক্কায় আকবর হোসেন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহতকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আকবর হোসেন ঢাকার মনিপুর মিরপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এদিন সকালে আকবর হোসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন।

পরে তারা ভূয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আকবর হোসেন নিহত ও তার স্ত্রী আহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad