পাকিস্তানে ইউএস কনস্যুলেট অফিসে আগুন, দাঙ্গায় নিহত ৯  

পাকিস্তানে ইউএস কনস্যুলেট অফিসে আগুন, দাঙ্গায় নিহত ৯  
পাকিস্তানের আঞ্চলিক জাতিসংঘ অফিসে আগুন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তানের শহর স্কারদুতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় উত্তর পয়েন্টে অবস্থিত জাতিসংঘের একটি আঞ্চলিক  অফিস বিল্ডিং ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আল জাজিরার খবরে বলা হয়, ভাঙচুরে মূলত কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করে ইরানের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং চলমান পরিস্থিতিতে নিন্দা জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে, পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে দাঙ্গা ও সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন। দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা ইধি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সংস্থার তথ্যমতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ঘিরে বিক্ষোভ করেন ইরানপন্থীরা। এসময় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা কূটনৈতিক মিশনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করার ব্যবস্থা নেয়।

নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নয়জনের প্রাণহানির পাশাপাশি  বহু মানুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় করাচিতে উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে বলে্ব জানিয়েছে করাচি কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর