ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সেখানে থাকা বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান করেন। এই সময়ে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সকালে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছে ইরানের ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার বিষয়েও সর্বশেষ পরিস্থিতি জানতে চান প্রধানমন্ত্রী। হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের বিষয়টি প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক তদারক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ নিয়ে কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী সার্বক্ষণিক এ কাজে নিয়োজিত রয়েছেন।


