শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচি নিহত

শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচি নিহত
ঝিনাইগাতীতে কচুরিপানা সরানো নিয়ে বিরোধে ভাতিজার লাঠির আঘাতে নিহত ছানিয়া বেগম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরের ঝিনাইগাতীতে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে ছানিয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার দরিকালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি বিলে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে মোফাজ্জলের ভাতিজা শাহ আলমের সঙ্গে তার চাচি ছানিয়া বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম লাঠি দিয়ে ছানিয়া বেগমকে সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়াসহ অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad