কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক
সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে জব্দ করা সার ও খাদ্যপণ্য এবং আটক ছয় পাচারকারী। ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

নোয়াখালীর ভাসানচরের উপকূলে সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার ও খাদ্যপণ্যসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।

বুধবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর গাংগুরিয়ার চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

তল্লাশিকালে একটি সন্দেহভাজন কার্গো বোট থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারের জন্য প্রস্তুত করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়। এ সময় বোটটিতে থাকা ৬ পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, আটককৃত পাচারকারী, জব্দ করা মালামাল ও কার্গো বোটের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত ও সমুদ্রপথে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad