নিখোঁজের ৫ দিন পর প্রবাসীর পোড়া মরদেহ উদ্ধার   

নিখোঁজের ৫ দিন পর প্রবাসীর পোড়া মরদেহ উদ্ধার    
নিহত যুক্তরাজ্য প্রবাসী বুরহা উদ্দীন শফী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিখোঁজের ৫ দিন পর সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মৃত সমছু মিয়ার ছেলে। সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বসবাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনারবন্দ হাওরে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের শরীরের বিভিন্ন জায়গায় আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন ছাড়াও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ছিল। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

আরও পড়ুন

পুলিশের ধারণা, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।

বুরহান উদ্দিন যুক্তরাজ্য থেকে গত ২৮ জানুয়ারি স্ত্রী সন্তান নিয়ে দেশে আসেন। পরে ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

ওসি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad