নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘বিশ্বাস করেন ভাই’

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘বিশ্বাস করেন ভাই’
Advertisement
Advertisement

জুলাই আন্দোলন-পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহ, মানুষের জীবনসংগ্রাম এবং টাকা ও বিশ্বাস-অবিশ্বাসের সম্পর্ক নিয়ে নির্মিত বাংলাদেশের সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’ প্রদর্শিত হতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ।

আগামী শনিবার বিকাল ৩টায় নিউইয়র্কে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সিনেমাটি নির্মাণ করেছেন রাইসুল ইসলাম অনিক। জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে তৎকালীন সরকারঘনিষ্ঠদের কালোটাকার ছড়াছড়ি এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামকে ঘিরে।

নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘টাকাকে কেন্দ্র করে বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়ে এ সিনেমা। বিভিন্ন পেশার ছয়-সাতজন মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য একত্র হয়। তাদের সেই মিশনের গল্পটি আমরা কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, “বিশ্বাস করেন ভাই” দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা তৈরি করবে।’

সিনেমাটিতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন উজ্জল কবির হিমু। মাসুদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সায়রা আক্তার জাহান। আরও অভিনয় করেছেন রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি ও সাইফ খানসহ আরও অনেকে।

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর পর ‘বিশ্বাস করেন ভাই’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad