নারায়ণগঞ্জে চোর সন্দেহে ১ নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে চোর সন্দেহে ১ নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জে বন্দর উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে রোববার রাতে চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, পারভেজ নির্মাণ শ্রমিক। ঘটনার দিন রাতে তাকে ধরে নিয়ে বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রোববার রাতে মেসবাহ উদ্দিন তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে চুরির অভিযোগে পারভেজকে আটকে মারধর করে। পরদিন সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad