দেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

দেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। বৃহস্পতিবার সকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা বলেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সৌহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে এ আলোচনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নতুন সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে সে বিষয়ে সকল অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

জুলাই অভ্যুত্থানের পরে প্রতিষ্ঠানিক রিফর্ম নিয়েও গুরুত্ব আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরো ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad