ঢাবির বিজয় একাত্তর হলের এক্সটেনশনের আগুন নিয়ন্ত্রণে

ঢাবির বিজয় একাত্তর হলের এক্সটেনশনের আগুন নিয়ন্ত্রণে
বিজয় একাত্তর হলের এক্সটেনশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক্সটেনশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা ৬টার কিছু পরে হলের টিনশেড রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হলসংলগ্ন খাবারের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন খবর আসে। ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন লেগেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর