কুষ্টিয়ায় ফাইব্রাস ডিসপ্লাসিয়া আক্রান্ত তরুণীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ফাইব্রাস ডিসপ্লাসিয়া আক্রান্ত তরুণীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় নিজের ঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম সুমি আক্তার (২৬)। তিনি ঢাবির সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে বাড়িতে বসে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

সোমবার ভোরে মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে নিজের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম।

সুমি আক্তারের বাবার নাম গোলাপ রহমান, তিনি আবাড়িয়া গ্রামেই কৃষিকাজ করেন।

আরও পড়ুন

স্থানীয়দের বরাত দিয়ে মাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুজ্জামান বলেন, সুমি ফাইব্রাস ডিসপ্লাসিয়া নামের একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন। গতরাত ৩টা পর্যন্ত তিনি নিজের ঘরেই লেখাপড়া করেছেন। পরে ফজরের নামাজের জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।

ফাইব্রাস ডিসপ্লাসিয়া একটি বিরল জন্মগত রোগ। যেখানে শরীরের কোনো কোনো হাড় স্বাভাবিক টিস্যুর পরিবর্তে ফাইব্রাস বা তন্তুযুক্ত টিস্যু দিয়ে গঠিত হয়। এতে আক্রান্ত হাড় প্রসারিত হয় এবং দুর্বল হয়ে পড়ে। তখন শরীরে তীব্র ব্যথা হয়। দুর্বল গঠনের কারণে হাড় ভেঙে যেতে পারে, ফাটলও ধরতে পারে।

ওসি জানান, সহপাঠী এবং গ্রামের বিভিন্ন মানুষের সহায়তায় সুমির চিকিৎসা চলছিল। কিন্তু গত রাতে তার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছিল বলে তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর