ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সভায় ৩ সিদ্ধান্ত

ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সভায় ৩ সিদ্ধান্ত
Advertisement
Advertisement

সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের আতঙ্ক এবং নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ রোববার বিকাল ৫টার মধ্যে সবাইকে হল ত্যাগ, কক্ষের চাবি জমা দেওয়া এবং হলের ডাইনিং ও ক্যান্টিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার সকালে ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য নিয়াজ আহমদ খান। সভায় দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বিভিন্ন হলের প্রভোস্টরা অংশগ্রহণ নেন।

সভা শেষে আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন এবং সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার বিকাল ৫টার মধ্যে প্রভোস্টদের দায়িত্বে হলগুলো খালি করা হবে। শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে, হল ত্যাগের সময় নিজের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হওয়ার পাশাপাশি কক্ষের চাবি সংশ্লিষ্ট হল প্রশাসনের কাছে জমা দিতে হবে।

সর্বশেষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি হলের ডাইনিং ও ক্যান্টিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad