বাজিতপুরে অস্ত্রসহ সাবেক বিএনপি নেতার ২২ সমর্থক আটক  

বাজিতপুরে অস্ত্রসহ সাবেক বিএনপি নেতার ২২ সমর্থক আটক  
বাজিতপুরে অস্ত্রসহ বিএনপির সাবেক সহ সভাপতির ২২ সমর্থককে আটক করেছে যৌথবাহিনী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করেছে যৌথবাহিনী। পুলিশ ও  স্থানীয়রা জানান, আটককৃত ২২ জন বিএনপির সাবেক সহসভাপতি এহসানুল হুদার সমর্থক।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি এহসানুল হুদার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল।

এর মধ্যেই শনিবার বিকালে সময় নির্বাচনী প্রচারণা চালানোর সময় শনিবার বিকালে সৈয়দ এহসানুল হুদার কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা। এদিন রাতে সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়।

খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করে বলে জানান স্থানীয়রা।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার বাজিতপুর থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad