জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না: জয়নুল আবদিন ফারুক

জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না: জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাস্তহারাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’ শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে সম্পর্ক করে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান… কিছুই হবে না। আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ, প্রধার উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হবে।’

জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, যারা বিগত ১০ বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে আতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ খুঁজেছেন আজকে তারা কয়েকটি দল মিলে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন।

আরও পড়ুন

যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের ওপরে অত্যাচার ও অবিচারে অংশীদার ছিলেন আপনারা। যখন খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয় তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে একবার নির্বাচনেও গিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেষ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, রায় কার্যকর করতেই হবে। যদি বন্দী বিনিময় চুক্তি ও বন্ধুত্ব রাখতে চান তাহলে অচিরেই আন্তর্জাতিক নিয়ম অনুসারে বন্দি চুক্তির বিনিময়ে অনতিবিলম্বে হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে বলেও জানান তিনি।

জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতি শরীফ রাগিবের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বাস্তহারা দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad