ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন: ধর্ম উপদেষ্টা

ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সরকারের ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার দুপুরে কুমিল্লা টাউন মাঠে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন আয়োজিত ইমাম খতীব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সারা দেশে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে সুরক্ষা দিতে নীতিমালা প্রণয়ন করেছে সরকার। এ সময় যারা সাধারণ জনগণকে সেবা দিচ্ছেন তাদের পাশে সব সময় অন্তর্বর্তী সরকার কাজ করছেন বলে জানান তিনি।

খালিদ হোসেন বলেন, ‘সারা দেশে মডেল মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ ও মসজিদের খেদমতে দায়িত্ব পালনকারীদের একটি নীতিমালায় নিয়ে আসা হবে। তারা যেনো কোনো বৈষম্যের শিকার হলে সুরক্ষা বা আইনের আশ্রয় নিতে পারেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফী, ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad