ঢাকার সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ

ঢাকার সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্ক সংলগ্ন রাস্তা অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। ছবি: অনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারসহ কয়েক দাবিতে ঢাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সদস্যরা। দেশের কয়েকটি মোবাইল মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তারা।

মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকার যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়ক অবরোধ করে মানববন্ধন করেন মোবাইল ব্যবসায়ীরা। এসময় একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিও জানান তারা।

সড়ক অবরোধ করে রাখায় ওই পথে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চলতি পথের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

যমুনা ফিউচার পার্ক সংলগ্ন রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: অনিক রহমান/ টাইমস

এর আগে, এ সংক্রান্ত দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানানো হলেও কোনো উদ্যোগ না নেওয়ায় মঙ্গলবার থেকে যমুনা ফিউচার পার্কসহ দেশের কয়েকটি মোবাইল মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন ব্যবসায়ীরা। 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর