ট্রেনে ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

ট্রেনে ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ভুলবশত ট্রেনে ফেলে আসা ট্রাভেল ব্যাগ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে ফিরে পেয়েছেন জাকারিয়া নামে এক যাত্রী।

বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশন থেকে জাকারিয়া ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা কমিউটার ট্রেনে জয়দেবপুর থেকে ওঠার পর গফরগাঁও স্টেশনে নেমে যান তিনি। পরে তিনি বুঝতে পারেন, ট্রেনের ‘ড’ বগির ৫/৬ নম্বর আসনের ওপরের তাকে তার ট্রাভেল ব্যাগটি রেখে নেমে গেছেন।

ব্যাগটিতে কয়েক হাজার টাকা, একটি মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড় ছিল। ব্যাগটি উদ্ধারে তিনি ৯৯৯-এর সহায়তা চান।

অভিযোগ পাওয়ার পর ৯৯৯ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, ময়মনসিংহ রেলস্টেশন এবং জামালপুর রেলওয়ে থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আমির হোসেন। পুরো উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর ডিসপ্যাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না।

পরে জামালপুর রেলওয়ে থানার একটি দল দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছানো তিস্তা কমিউটার ট্রেনে তল্লাশি চালিয়ে ‘ড’ বগি থেকে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে জাকারিয়াকে বিষয়টি জানানো হলে তিনি জামালপুর রেলওয়ে থানায় উপস্থিত হন। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম তার হাতে উদ্ধার করা ব্যাগটি বুঝিয়ে দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad