টেকনাফে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

টেকনাফে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২
টেকনাফে মিনি ট্রাক–সিএনজির মুখোমুখি সংঘর্ষে চূর্ণবিচূর্ণ হয়ে যায় সিএনজি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফ উপজেরার হ্নীলা মৌলভীবাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে সিএনজিচালক মো. ফারুক (৩৮) এবং টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী সিএনজিচালিত একটি অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়।

এ সংঘর্ষে সিএনজিটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজিচালক মো. ফারুক এবং যাত্রী ইমান হোসেন।

আরও পড়ুন

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে পাঠায়।

ওসি নুরুল আবছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসাবধানতা এ দুর্ঘটনার কারণ হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কের ব্যস্ততম এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই এ রাস্তায় গতিসীমা নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad