জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের

জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের
Advertisement
Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে মনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পৌর শহরের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকাগামী ব্রক্ষপূত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি স্টেশনের অদূরে গাবতলী এলাকা অতিক্রম করার সময় মনোয়ার চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে গিয়ে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad