হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Advertisement
Advertisement

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় দুই ও সিলেটের এক শিশু। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যুর এ ঘটনা ঘটে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত কারণে দেশে ৫২২ জনের মৃত্যু হয়েছে এবং ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামের কারণে মৃত্যুর সংখ্যা ৯১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৯১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১১৭ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে। ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছে ৯ হাজার ৬২০ জনকে।

আরও পড়ুন

এ সময় সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৩ হাজার ১৩৪ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৯৬৪ জন রোগী।

বিভাগভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, সংক্রমণের তীব্রতা এবং মৃত্যুর হারে ঢাকা বিভাগ এখনো শীর্ষে । গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩২ জন সন্দেহজনক এবং ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুইজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকায় সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪১৫ জনে, যার মধ্যে সন্দেহজনক হামে ২১৬ জন এবং নিশ্চিত হামে মারা গেছেন ৫৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের স্থান চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ১৪৮ জন এবং নিশ্চিত রোগী ১৯ জন শনাক্ত হয়েছেন। সেখানে সন্দেহজনক আক্রান্ত ১২ হাজার ৮২৭ জন এবং নিশ্চিত হামে মারা গেছেন ১০ জন।

অন্য বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় বরিশালে ১০৫ জন সন্দেহজনক ও ৫ জন নিশ্চিত আক্রান্ত পাওয়া গেছে, যেখানে সামগ্রিকভাবে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৭৭ জন, নিশ্চিত আক্রান্ত তিনজন এবং একজনের সন্দেহজনক মৃত্যু রেকর্ড করা হয়েছে, সেখানে শুরু থেকে সন্দেহজনক আক্রান্ত ৩ হাজার ৯৫৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু তিনজন।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৩৭ জন। এ বিভাগে মোট আক্রান্ত ৬ হাজার ৭৯০ জন ও নিশ্চিত হামে মৃত্যু দুইজন। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন সন্দেহজনক আক্রান্তের বিপরীতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৫ হাজার ৭১৮ জন হলেও সেখানে নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন এবং রংপুর বিভাগে নতুন করে ১০ জন সন্দেহজনক আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad