জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

রাত প্রায় ১০টার দিকে নারী শিক্ষার্থীরা আবাসিক হল এলাকা থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর প্রশাসন ব্যর্থ হয়েছে। এ ঘটনায় তারা প্রক্টরের পদত্যাগসহ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ক্যাম্পাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মঙ্গলবার রাত ১১টার পর পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad