জয়পুরহাটে মিনি ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটে মিনি ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, আক্কেলপুর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাছবাহী একটি মিনি ট্রাক ও সবজি বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সোহাগ চন্দ্র (২৭) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার আক্কেলপুর–ক্ষেতলাল সড়কের পূর্ণ–গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ চন্দ্র বগুড়া সদর উপজেলার ঘোড়াধাপ এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ চন্দ্র আক্কেলপুর উপজেলার পূর্ণ–গোপিনাথপুর বাজার থেকে বিভিন্ন সবজি কিনে নিজের সিএনজিতে বগুড়ার মহাস্থান বাজারের উদ্দেশে রওনা হন। পূর্ণ–গোপিনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি মিনি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় সোহাগ চন্দ্রকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর