গ্রেপ্তারি পরোয়ানা: ইউনিলিভারের ব্যাখ্যা

গ্রেপ্তারি পরোয়ানা: ইউনিলিভারের ব্যাখ্যা
Advertisement
Advertisement

নিজেদের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আইনগতভাবে মোকাবিলার কথা জানিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউবিএল গণমাধ্যমের খবর থেকে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার খবর জেনেছে। ইউবিএল দেশের প্রচলিত আইন ও স্বাধীন বিচার বিভাগের প্রতি আস্থা ও শ্রদ্ধা রাখে। বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায়, ইউবিএল আইনি প্রক্রিয়াতেই এটি পরিচালনা করবে। তবে ইউবিএল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালনকালে এমন কোনো কার্যক্রমে যুক্ত হননি, যা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ইউনিলিভার বাংলাদেশ নির্ধারিত আইন মেনে যথাসময়ে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি চ্যালেঞ্জ করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad