সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।


