পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পাবনার চাটমোহরে পুকুরে পানিতে ডুবে ইয়াসমিন খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বনগ্রাম চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াসমিন ওই গ্রামে নানা মতি মণ্ডলের বাড়িতে থাকত। পারিবারিক বিচ্ছেদের কারণে সে সেখানে বড় হচ্ছিল। আজ বিকালে বাড়ির পাশে পুকুরে সমবয়সীদের সঙ্গে গোসল করতে যায় সে। গোসল শেষে অন্যরা ফিরে এলেও ইয়াসমিন ফেরেনি। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad