উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে স্থানীয় কমিটি চান বাণিজ্যমন্ত্রী

উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে স্থানীয় কমিটি চান বাণিজ্যমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করে কাজ তদারকির আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার সকালে সিলেট নগরের কানশাইলে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকারি উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব ঠেকাতে স্থানীয় কমিটিতে মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রকৌশলী ও বিশিষ্ট নাগরিকদের রাখা যেতে পারে।

তিনি বলেন, ‘আপনারা সময় সময় দেখবেন কেমন কাজ হচ্ছে। আমার হক আদায় করার প্রতি যদি আমি যত্নবান না হই, কেউ আমার হক আদায় করে দেবে না। এই কথাটি মনে রাখবেন।’

আরও পড়ুন

মন্ত্রী জানান, সুরমা নদীর তীর রক্ষায় মীরের চক, মেন্দিবাগ, কানশাইল, টুকের বাজার ও মীরেরগাঁওয়ে মোট ২ হাজার ২৫০ মিটার কাজ হবে। কুশিয়ারা নদীর পুনঃখনন, বাসিয়া নদীর ২৩ কিলোমিটার পুনঃখননসহ গোয়াইন ও সারি-গোয়াইন নদীর তীর রক্ষার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ৩ দশমিক ২ কিলোমিটার ড্রেজিং করা হবে।

সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে ১৭ কিলোমিটার করে বাঁধ ও সড়ক নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, নদীর দুই তীরের উন্নয়ন বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলার পাশাপাশি নগরবাসীর হাঁটার সুযোগ তৈরি করবে। উন্নয়নকাজ দলগত উদ্যোগ উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad