গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন উদযাপন, আটক ৭

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন উদযাপন, আটক ৭
শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে চছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে মিছিল ও কেক কাটার কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় এখন পর্যন্ত সংগঠনটির সাত নেতাকর্মীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকা এবং শহরের আবু সাঈদ সড়কে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও কেক কাটার খবর পাওয়া গেছে। পরে এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, গত রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান, আটক ৭

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad