পিডিবির নির্বাহী প্রকৌশলীর ২ কোটি টাকা ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল

পিডিবির নির্বাহী প্রকৌশলীর ২ কোটি টাকা ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল
ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এতে করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

রোববার রাত থেকে প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ঘুষ লেনদেনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

ভিডিওতে পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব।’

ভিডিওতে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে। সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেব।’

আরও পড়ুন

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেছে। তবে ওইসব ব্যক্তিদের মুখ দেখা যায়নি। পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে তিনি ওই ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, এখানে কত?(টাকা) ওই ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। নির্বাহী প্রকৌশলী বলেন, এক লাখ ৩৫। ওই ব্যক্তি বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’

তবে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইলফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad