গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুইজন গ্রেপ্তার

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুইজন গ্রেপ্তার
Advertisement
Advertisement

গাইবান্ধায়  অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার দুপুরে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব বিষয়টি নিশ্চিত করছেন।

এর আগে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দুলালের ভিটা এলাকা থেকে মঙ্গলবার তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির দুলালের ভিটা গ্রামের মো. আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মো. সাদির আলম (৩১)।

আরও পড়ুন

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেছে। যার মধ্যে অনলাইন জুয়ার এজেন্ট একাউন্ট ও খেলার বিভিন্ন অ্যাপস রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad