খুলনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম

খুলনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনায় মো. ইকবাল শেখ (৩৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৭ টা ২০ মিনিটের দিকে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজারের (যা স্থানীয়ভাবে বান্দাবাজার নামেও পরিচিত) ইসলামপাড়া প্রথম গলির সামনে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আহত ইকবাল নগরীর ৩১ নং ওয়াড বিএনপির সহ-প্রচার সম্পাদক পদে আছেন। তিনি ইসলামপাড়া এলাকার বাসিন্দা ইকলাস শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, একই এলাকার আলামিন শেখের ছেলে মো. আবির শেখের সঙ্গে ইকবালের শেখের মেয়ের বিয়ে হয়। তিন/চার মাস আগে মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন তিনি। এ নিয়ে দুইজনের দ্বন্দ্ব চরমে পৌঁছায়। রোববার সকালে ব্যক্তিগত কাজে ইকবাল শেখ ইসলামপাড়ার বাড়ি থেকে বের হওয়ার পর আবির, শাওনসহ আরও চারজন তার ওপর ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের নিচে গোড়ালিতে কোপ দেয় এবং তাদের ছোড়া একটা গুলি ইকবালের বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানিয়েছেন, আবির স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য। এর আগেও একবার আবির ইকবালের ওপর হামলা চালিয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে। ভুক্তভোগী শঙ্কামুক্ত রয়েছেন।

আরও পড়ুন: নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad