খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
বুধবার গৃহকর্মী মিলনকে সোনাডাঙ্গার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র। জানা গেছে পপি মিত্রও সোনাডাঙ্গা থানায় কর্মরত।

বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত গৃহকর্মীর নাম মিলন। তিনি নরসিংদীর বাসিন্দা এবং বাবা-মা হারানোর পর ছোটবেলা থেকেই ওই পরিবারের সঙ্গে থেকে কাজ করে আসছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বাসার বারান্দায় এক নারীকে বারবার কান ধরে ওঠবস করানো হচ্ছিল এবং লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল। খবর পেয়ে এক সংবাদকর্মী ও তিনজন সামাজিক সংগঠনের নারী নেত্রী বাসার ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রথমে তাদের বাধা দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর কৌশলে বাসার ভেতরে প্রবেশ করে ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াইয়ের আঘাতের চিহ্ন দেখা যায় বলে অভিযোগ রয়েছে। কুমড়ার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া এর আগেও তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad