সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ খান টাইমস অব বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের বুধবার তিনি ঢাকায় পৌঁছাবেন।
এর আগে, বুধবার সকাল ৬টায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।


