পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার জেলেনস্কির

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এক্স- প্রোফাইল থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় সোমবার নিজের ভেরিভাইড এক্স পোস্টে এ অভিযোগ অস্বীকার করেন তিনি। জেলেনস্কির দাবি ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনা নষ্ট করতেই রাশিয়ার সরকার এ ধরনের অভিযোগ করছে।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার অভিযোগকে মিথ্যাচার মন্তব্য করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রাখার জন্যই রাশিয়া সরকার এমন অভিযোগ সামনে আনছে। এ ছাড়া রাশিয়া এর আগেও কিয়েভের সরকারি বিভিন্ন ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জানান তিনি।

এর আগে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা হামলা চালানো হয় বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

আরও পড়ুন

এদিন রাতভর ইউক্রেন ৯১টি ড্রোন ব্যবহার করে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় নোভগোরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, রাশিয়ার নোভগোরোদ অঞ্চলে এ হামলা চালানো হয়। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই হামলার জবাবে রাশিয়া বাহিনী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

এ ছাড়া রাশিয়া জানায়, এ ঘটনার পর শান্তি আলোচনায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করা হবে। তবে ড্রোন হামলার সময় পুতিন কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad