খালেদা জিয়া এখন সারা দেশের নেতা: শফিকুল আলম

খালেদা জিয়া এখন সারা দেশের নেতা: শফিকুল আলম
শফিকুল আলম | ফাইল ছবি
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এখন সারা দেশের নেতা হয়ে উঠেছেন এবং দল-মতের ঊর্ধ্বে উঠে আপামর মানুষের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া এখন সারা দেশের নেতা। তিনি এখন কেবল একটি দলের নন, বরং সাধারণ মানুষের নেতা হয়ে উঠেছেন। আমরা তার রোগমুক্তি কামনা করি।’

শুক্রবার সকাল ১১টার দিকে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ কথিত ‘হত্যাকাণ্ডে জড়িত’ ব্যক্তিদের দেশে ফেরানোর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘যারা যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। যাদের হাতে রক্ত, তাদের প্রত্যেককে ফিরিয়ে আনব। এটা শহীদদের কাছে আমাদের দায়। আমরা যদি ব্যর্থ হই, তাহলে পরবর্তী সরকার এটা করবে।’

মাইনাস ফোর প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমরা কি কখনো মাইনাস ফোরের কথা বলেছি? এ কথাটা যারা এনেছে তারা স্বৈরাচারের দোসরের মতো কথা বলছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন।’

আরও পড়ুন

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি জাতীয় পার্টিকে (জাপা) ‘স্বৈরাচারের ভয়ংকর দোসর’ হিসেবে উল্লেখ করেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নির্বাচন প্রতিহত করতে পারবে না। সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি দাবি করেন, ‘জাপা আওয়ামী লীগের দোসর। তাদের সহায়তায় আওয়ামী লীগ সব অপকর্ম করেছে।’

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো বাধা নেই। এটি সম্পূর্ণ তার সিদ্ধান্ত।’

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় জেলার নয়টি কলেজ অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad