শ্রীমঙ্গলে খাল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে খাল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
ফুলমতী বেগম | ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের চার দিন পর ফুলমতি বেগম (৪৫) নামে মানসিক প্রতিবন্ধী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে একটি খাল থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের খবর পেয়ে শ্রীমঙ্গল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ফুলমতি বেগম আলীশারকুল গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে।

পরিবার জানিয়েছে, গত ১ ডিসেম্বর রাত ১টার দিকে ঘরের বাইরে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

পরিবারের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের যেকোনো সময়ে তাকে হত্যা করে খালে ফেলে যেতে পারে।

নিহতের ভাই বাসির মিয়া বলেন, ‘আমার বড় বোন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার কোনো শত্রু থাকার প্রশ্ন আসে না। কে বা কারা তাকে হত্যা করেছে বুঝে উঠতে পারছি না। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর